বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ডা. নাহিদ সিরাজের অবস্থা স্থিতিশীল

ডা. নাহিদ সিরাজের অবস্থা স্থিতিশীল



যশোরের চৌগাছা উপজেলা মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ সিরাজ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী  মেডিকেল কলেজ হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখভাল করছেন হাসপাতালে মেডিসিন বিভাগের  অধ্যাপক ডাঃ শহীদুজ্জামানের তত্ত্বাবাধায়নে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার অক্সিজেন সেচুরেশন ওঠানামা করছে। সেই সাথে রয়েছে শ্বাসকষ্ট। বিষয়টি নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, শেষ খবর পর্যন্ত ডা. নাহিদ সিরাজের অবস্থা স্থিতিশীল রয়েছেন।


সিভিল সার্জন আরো জানান, আমি সার্বক্ষনিক ডা. নাহিদ সিরাজের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছি। তার সাথে যারা রয়েছেন তাদের সাথে ফোনে কথা বলছি। তারা আমাকে জানিয়েছেন, মাঝে মাঝে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। কিছু সময় অক্সিজেন দেয়ার পর আবার অবস্থা স্বাভাবিক হচ্ছে। শরীরের অক্সিজেন সেচুরেশন স্বাভাবিক হলে তার অবস্থার স্থায়ী উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন সিভিল সার্জন। ডা. নাহিদ সিরাজকে  ঢাকা পাঠানো থেকে শুরু করে সার্বক্ষনিক খোঁজ খবর রাখছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) যশোর জেলা শাখার দপ্তর সম্পাদক ও যশোর করোনা ডেডিকেটেড হাসপাতালের সমন্বয়ক ডা. গোলাম মোর্তজা। তিনি জানিয়েছেন, শনিবার বিকেলে ডা. নাহিদ সিরাজের বুকের সিটিস্ক্যান সম্পন্ন হয়েছে। তবে রিপোর্ট এখনো হাতে পাননি। রিপোর্ট পেয়ে চিকিৎসক পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। ডা. গোলাম মোর্তজা আরো জানান, আজ রোববার সকালে ডা. নাহিদ সিরাজের ফের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে বলে চিকিৎসক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি জানান, রাত সাড়ে ৮ টার দিকে আমি সর্বশেষ যোগাযোগ করেছি। তখন ডা. নাহিদ সিরাজের অক্সিজেন সেচুরেশন ছিলো ৯৯। তিনি তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।


উল্লেখ্য, কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থতার ছাড়পত্র একদিন পরেই গুরুতর অসুস্থ যশোরের চৌগাছা মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ সিরাজ। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার অক্রিজেন সেচুরেশন নেমে আসে ৮৯।  প্রচন্ড শ্বাসকষ্ট অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। শুক্রবার রাতে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স (হেলিকপ্টার) করে ডা. নাহিদ সিরাজকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com