বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীপুরে ইউপি চেয়ারম্যান স্ত্রীসহ করোনায় আক্রান্ত

শ্রীপুরে ইউপি চেয়ারম্যান স্ত্রীসহ করোনায় আক্রান্ত

গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভালো নয় বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন তার ছেলে ব্যারিস্টার হুসনে মোবারক সুমন। সুমন বলেন, বাবাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। মাঝেমধ্যে তার অক্সিজেনের সাপোর্ট লাগছে। মা হোসনে আরা বেগমের অবস্থার উন্নতি হয়েছে। তিনি বলেন, ঈদের পরদিন থেকে জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে বাড়িতে ছিলেন বাবা। ২ জুন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা সন্দেহে তার নমুনা নেন। পরে তার করেনা পজিটিভ আসে। বৃহস্পতিবার (০৪ জুন) অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন তিনি। মা বাড়িতেই আছেন। তিনি সুস্থ আছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com