শনিবার, ২০ Jun ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে করোনাভাইরাসে প্রধান শিক্ষকের মৃত্যু

গাজীপুরে করোনাভাইরাসে প্রধান শিক্ষকের মৃত্যু

গাজীপুর মেট্রোপলিটন স্কুলের প্রধান শিক্ষক শফিউদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শুক্রবার (৫ জুন) রাতে স্বাস্থ্যবিধি মেনে তাকে পূর্ব চান্দনা এলাকায় দাফন করা হয়েছে। গাজীপুর মহানগরীর ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম জানান, শফিউদ্দিন আহমেদ ২০১০ সালে স্থানীয় নাওজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে অবসরে যাওয়ায় পূর্ব চান্দনা এলাকায় গাজীপুর মেট্রোপলিটন স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি জ্বর এবং বুকে ও মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলে বৃহস্পতিবার (৪ জুন) রাতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর ওই হাসপাতালে তার নমুনা পরীক্ষা করলে তার দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। শুক্রবার রাতে স্বাস্থ্যবিধি মেনে তাকে পূর্ব চান্দনা এলাকায় দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com