বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
একদিনে ৯৬ হাজার করোনা শনাক্ত ভারতে

একদিনে ৯৬ হাজার করোনা শনাক্ত ভারতে

ব্রাজিলকে টপকে ভারতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কয়েকদিন আগেই। কিন্তু এবার ধীরে ধীরে দৈনিক এক লক্ষ সংক্রমণের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। গত ২৪ ঘণ্টায় আবারো দৈনিক সংক্রমণের রেকর্ড গড়েছে দেশটি। একদিনেই করোনা ভাইরাস শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৯৬ হাজার মানুষের দেহে।

যা শুধু ভারতেরই নয়, গোটা বিশ্বের নিরিখে তা রেকর্ড। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫৫১ জন। যা গতকালের থেকে কিছুটা বেশি। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৬২ হাজার ৪১৫ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ হাজার ২৭১ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৮৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৪২ হাজার ৬৬৩ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯ লাখ ৪৩ হাজার ১৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ২৯ হাজার ৪৮০ জনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণের হার বেড়ে হয়েছে ৮.৩০ শতাংশ।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ১৩ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে

মৃত্যু হয়েছে ৯ লাখ ১৩ হাজার ৯০৮ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ৬৬৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৯০ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com