সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাস

সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাস

জাতীয় সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল,২০২০ সংশোধিত আকারে পাস হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলটি পাসের প্রস্তাব করেন। নতুন প্রযুক্তি উদ্ভাবনে কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি শিক্ষা সম্প্রসারণে প্রয়োজনীয় বিধান করে এ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে।


বিলে এ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, সংশ্লিষ্ট বিষয়ে একাধিক গবেষণা ইনস্টিটিউট স্থাপন, অনুষদ, বিভাগ, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্টার, ডীনসহ শিক্ষক, কর্মকর্তা- কর্মচারি নিয়োগ, প্রশাসন পরিচালনা, আয়, তহবিল, বাজেট, হিসাবসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।


বিলের ওপর বিরোধী দলীয় কয়েকজন সদস্য জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com