বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অ্যাসাঞ্জকে নিজের রাজনৈতিক শত্রু হিসেবে দেখেন ডোনাল্ড ট্রাম্প

অ্যাসাঞ্জকে নিজের রাজনৈতিক শত্রু হিসেবে দেখেন ডোনাল্ড ট্রাম্প

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের প্রত্যর্পণ মামলার শুনানি শুরু হয়েছে। আর সেখানেই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, অ্যাসাঞ্জকে নিজের রাজনৈতিক শত্রু হিসেবে দেখেন ডোনাল্ড ট্রাম্প। তাই লন্ডন থেকে তাঁকে আমেরিকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে মার্কিন সরকার। গত কাল লন্ডনের ওল্ড বেইলি আদালতে অ্যাসাঞ্জের প্রত্যর্পণ মামলার শুনানি শুরু হয়েছে।

৪৯ বছরের উইকিলিকস প্রতিষ্ঠাতার আইনজীবীরা সেখানেই রাজনৈতিক শত্রুতার অভিযোগ এনেছেন। ২০১০-’১১ সালে মার্কিন সরকারের কম্পিউটার হ্যাক করে গোপন নথি প্রকাশ্যে আনার অভিযোগ রয়েছে অ্যাসাঞ্জের বিরুদ্ধে। ব্রিটেনের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল রজার্সও আদালতে জানিয়েছেন, মার্কিন নির্বাচনের ঠিক আগে এই মামলার শুনানি ফের শুরু করার পিছনেই মার্কিন সরকার তথা প্রেসিডেন্টের মূল অভিসন্ধি বোঝা যাচ্ছে।

অধ্যাপক রজার্স আরও জানিয়েছেন, আমেরকিার বিরুদ্ধে এই রাজনৈতিক শত্রুতার তথ্য প্রমাণও রয়েছে। তাঁর কথায়, ‘‘ট্রাম্পের প্রতি অ্যাসাঞ্জের রাজনৈতিক মনোভাবকেই গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে। এটা পুরোপুরি একটা রাজনৈতিক শুনানি।’’মার্কিন সরকারের আইনজীবী জেমস লুইস অবশ্য সরাসরি এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, এই মামলায় আদৌ রাজনৈতিক মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। কাল লুইস আদালতে নিজের বক্তব্য শুরু করতে গেলে অ্যাসাঞ্জ তাঁকে দেখে ‘ননসেন্স’ বলে চিৎকার করে ওঠেন।

তার পরেই বিচারক তাঁকে সতর্ক করে জানান, ভবিষ্যতে এমনটা হলে অ্যাসাঞ্জের উপস্থিতি ছাড়াই মামলার শুনানি চলবে। তবে কাল শুনানি শুরু হলেও করোনা-আতঙ্কে পরবর্তী শুনানি আগামী সোমবার পর্যন্ত পিছিয়ে গিয়েছে। এই মামলার এক মহিলা আইনজীবীর কোভিড-উপসর্গ দেখা দেওয়ায় তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছে আজ।

রিপোর্ট আসার কথা আগামী কাল। তাঁর রিপোর্ট নেগেটিভ এলে তবেই ফের শুনানি শুরু হবে বলে জানিয়েছেন বিচারক। না-হলে নিয়ম মেনে আদালত জীবাণুমুক্ত করতে হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com