বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাজারেরও বেশি চিনা ছাত্রের ভিসা বাতিল করল আমেরিকা

হাজারেরও বেশি চিনা ছাত্রের ভিসা বাতিল করল আমেরিকা

দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হতে পারে, এই কারণ দেখিয়ে এক হাজারেরও বেশি চিনা ছাত্র ও গবেষককে আমেরিকায় যাওয়ার ভিসা দিল না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বুধবার মার্কিন বিদেশ দফতরের তরফে জানানো হয়েছে, ওই চিনা ছাত্র ও গবেষকদের ভিসার আবেদনগুলি বাতিল করা হয়েছে। এই মুহূর্তে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিনা পড়ুয়ার সংখ্যা সাড়ে তিন লক্ষেরও বেশি।

মার্কিন বিদেশমন্ত্রকের এক মুখপাত্র গত কাল বলেন, ‘‘গত ২৯ মে প্রেসিডেন্ট ট্রাম্প যা ঘোষণা করেছিলেন, সেই মতোই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হংকংয়ের মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করার ব্যাপারে বেজিংয়ের পদক্ষেপের প্রেক্ষিতেই মে মাসে ওই ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে, এ বছরের ৮ সেপ্টেম্বর পর্যন্ত এক হাজারেরও বেশি চিনা ছাত্র, গবেষকের ভিসার আবেদন বাতিল করা হয়েছে।

দেশের নিরাপত্তার পক্ষে ওই ছাত্র, গবেষকরা বিপজ্জনক হতে পারেন বিবেচনা করেই এই পদক্ষেপ।’’তবে এর ফলে ভিসা নিয়ে আমেরিকার কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে যে চিনা ছাত্ররা এখন পড়াশোনা বা গবেষণা করছেন, তাঁদের কোনও অসুবিধা হবে না বলেও আশ্বাস দিয়েছেন মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র। এর আগে মার্কিন হোমল্যান্ড সিকিওরিটি দফতরের তদারকি প্রধান চাদ উল্‌ফ বলেছিলেন, ‘‘চিনা সেনাবাহিনীর সঙ্গে যোগসাজশ রয়েছে এমন চিনা ছাত্র,

গবেষকদের আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না। কারণ, তাঁদের মাধ্যমে করোনাভাইরাস-সহ বিভিন্ন ক্ষেত্রের গবেষণার তথ্যাদি চুরি করতে চাইছে চিন।’’

গত জুনে আমেরিকার এই সম্ভাব্য পদক্ষেপের বিরোধিতা করেছিল বেজিং।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com