বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
অতিরিক্ত ওজন করোনাকালীন বিপদজন

অতিরিক্ত ওজন করোনাকালীন বিপদজন

অতিরিক্ত ওজন নিয়ে আগেই সাবধান করেছে ব্রিটেন। তেল-ঝাল-মশলাদার খাবারে রীতিমতো আইন করে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। এ বার একই কথা শোনা গেল মার্কিন বিজ্ঞানীদের মুখেও। তাঁরা বলছেন, করোনা-সংক্রমণ বা তাতে জটিলতার আশঙ্কা বিচার করলে, অতিরিক্ত ওজন অনেকটা ‘আগুনে ঘি ফেলার মতো’। দক্ষিণ ক্যালিফর্নিয়ার ‘কাইজ়ার পারমানেন্টে’-এ গবেষণারত সারা টারটফ এই রিসার্চ-দলের অন্যতম সদস্য।

তিনি জানিয়েছেন, ৫২০০ জন করোনা-রোগীকে নিয়ে সমীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৩৫ শতাংশ স্থূলকায় চেহারার। সারা জানান, সমীক্ষায় দেখা গিয়েছে, কো-মর্বিডিটি থাকুক বা না-থাকুক, অন্য সব জটিলতার তুলনায় অতিরিক্ত ওজনে রোগীর আইসিইউ-এ ভর্তির প্রবণতা বাড়ছে। গবেষকদের মতে, বাড়তি মেদের দাম দিতে হচ্ছে আমেরিকা-সহ বেশ কিছু দেশকে। গত কয়েক দশকে মার্কিন বাসিন্দাদের মধ্যে ওজন-বৃদ্ধির হার চোখে পড়ার মতো।

এই মুহূর্তে দেশের ৪২ শতাংশ মানুষ অতিরিক্ত ওজনের শিকার। গবেষকরা জানাচ্ছেন, কৃষ্ণাঙ্গ ও স্পেনীয় বংশোদ্ভূতদের মধ্যেও স্থূলকায় চেহারার প্রবণতা বাড়ছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, সমীক্ষায় দেখা গিয়েছে, শরীরে বাড়তি মেদ থাকলে করোনার বিরুদ্ধে লড়ার ক্ষমতা কমে যায়। ফুসফুস সহজে ক্ষতিগ্রস্ত হয়। কারণ শ্বাস-প্রশ্বাস গ্রহণ ও বর্জনের সময়ে ফুসফুসের বাড়া-কমা বাধা পায়। মধুমেহ বা হৃদ্‌রোগ না থাকলেও বিপদটা একই রকম, জানাচ্ছেন তাঁরা। এই গবেষণায় যুক্ত রয়েছেন ফরাসি বিজ্ঞানী ফ্রাঁসোয়া প্যাটিউ-ও।

তিনি জানান, শরীরের অতিরিক্ত ওজনের সঙ্গে করোনাভাইরাস সংক্রমণের সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কি ফ্যাট-জাতীয় কোষ এই ভাইরাসের বাসা বাঁধার জন্য আদর্শ? পরীক্ষা করে দেখা হচ্ছে তা-ও। এ দিকে সংক্রমণ বাড়তে থাকায় সোমবার থেকে প্রকাশ্যে ছ’জনের বেশি জমায়েত নিষিদ্ধ হচ্ছে ইংল্যান্ডে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com