বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আপিল বিভাগের ২ বেঞ্চে আলাদাভাবে বিচারকাজ চলবে-প্রধান বিচারপতি

আপিল বিভাগের ২ বেঞ্চে আলাদাভাবে বিচারকাজ চলবে-প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার-
আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আলাদাভাবে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

রোববার (২৮ এপ্রিল) সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে আপিল বিভাগের এজলাস কক্ষে আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এমন তথ্য জানান।

দীর্ঘদিন ধরে আপিল বিভাগে বিচারক সংকটের কারণে একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল। এরই মধ্যে আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।

গত ২৫ এপ্রিল শপথ নিয়েছেন আপিল বিভাগের তিন বিচারপতি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর পরিচালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, শপথ পাঠকারী তিন বিচারপতির পরিবারের সদস্য, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক শাহ মঞ্জুরুল হক এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বুধবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৯৫(১)-এর প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের তিন বিচারক বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেনকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com