মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
২৩ নাবিক নিয়ে দেশের উদ্দেশ্যে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর যাত্রা শুরু

২৩ নাবিক নিয়ে দেশের উদ্দেশ্যে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট-

সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দর থেকে রওনা করেছে। বর্তমানে জাহাজটি রয়েছে দুবাইয়ের মিনা সাকার বন্দরে। সেখানে পণ্য বোঝাই শেষে ২৩ নাবিককে নিয়ে আজ রোববার (২৮ এপ্রিল) দেশের উদ্দেশে রওনা দিবে জাহাজটি।

এর আগে গতকাল শনিবার (২৭ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে ৫৫ হাজার টন কয়লা খালাস শেষ করে এমভি আব্দুল্লাহ।

জাহাজের মালিকপক্ষ জানিয়েছে, কার্গো লোডিং শেষ করে ২৩ নাবিকের সবাই জাহাজযোগেই দেশে ফিরবেন। আজ রওনা দিলে আগামি মে মাসের ২য় সপ্তাহে এমভি আবদুল্লাহ বাংলাদেশে পৌঁছাবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুরা অস্ত্রের মুখে জাহাজ ও ২৩ নাবিককে জিম্মি করে। ৩২ দিন পর মুক্তিপণ দিয়ে ছাড়া পান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com