বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে বাংলাদেশে চিকিৎসা দিতে আসছেন ডা. ফেরদৌস খন্দকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে বাংলাদেশে চিকিৎসা দিতে আসছেন ডা. ফেরদৌস খন্দকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে সাফল্য পেয়েছেন বাংলাদেশি চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার। কোভিড-১৯ রোগীদের বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের বাড়ি বাড়ি গিয়ে সেবা দিয়েছেন তিনি। যার ফলে তার প্রশংসায় পঞ্চমুখ সবাই।


এবার দেশের মানুষকে চিকিৎসা সহায়তা দিতে আগামীকাল শনিবার চিকিৎসক দল নিয়ে বিশেষ একটি ফ্লাইটে বাংলাদেশে আসছেন এই মেডিসিন বিশেষজ্ঞ। মৃত্যুর ভয়ে যেখানে অসংখ্য চিকিৎসক তাদের চেম্বার বন্ধ করে দিয়েছেন, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে দৈনিক ১৫ থেকে ১৮ ঘণ্টা বিরামহীন সেবা দিয়ে যাচ্ছেন ডা. ফেরদৌস।

নিউইয়র্কে করোনার পরিস্থিতির ক্রমশ উন্নতি হওয়ায় এবার দেশের মানুষের জন্য হাজার হাজার মাইল দূর থেকে ছুটে আসছেন। শত ব্যস্ততার মাঝেও একটি দিনের জন্য ভোলেননি বাংলাদেশের মানুষের কথা। তাই তো এবারের লক্ষ্য দেশের মানুষকে সুস্থ করে তোলা।


এ বিষয়ে ডা. ফেরদৌস খন্দকার বলেন, নিউইয়র্কে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে যাওয়ায় এখন অবস্থা মোটামুটি ভালো। এখানকার মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। বাঙালি কমিউনিটির মধ্যে করোনা আক্রান্ত নেই বললেই চলে। অন্যদিকে বাংলাদেশে আস্তে আস্তে করোনা রোগীর সংখ্যা বাড়ছে।

মহামারির এই দুঃসময়ে দেশের মানুষের পাশে থাকাটা খুবই জরুরি। দেশের মানুষের জন্য সব সময় মন কাঁদে। ফ্লাইট চালু থাকলে আরো আগেই দেশে এসে চিকিৎসা সেবা দিতাম। তারপরও এখন এসে কিছু মানুষের উপকার করতে পারলে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি, যোগ করেন ডা. ফেরদৌস খন্দকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com