শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কেন ছাড়া হচ্ছে ৭৫ কোটি মশা!

কেন ছাড়া হচ্ছে ৭৫ কোটি মশা!

মশা মারার জন্যে কত কিছুই না হয় এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ৭৫ কোটি মশা ছাড়ার পরিকল্পনায় অনুমোদন দেয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম, ডেঙ্গু ও জিকার মতো প্রাণঘাতী রোগ বহন করা মশার সংখ্যা কমাতেই জেনেটিক্যালি মোডিফায়েড এই মশাগুলো ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এমন অদ্ভুত পরিকল্পনার বিরোধিতা করে আসছে পরিবেশবাদী সংগঠনগুলো৷

এই পদক্ষেপের ফলাফল ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা তাদের। বিবিসি জানায়, পরিকল্পনা অনুযায়ী অক্সিটেক বায়োটেকনোলজি নামের একটি কোম্পানি তাদের ল্যাবে সৃষ্ট কয়েক কোটি মশা উন্মুক্ত করবে৷ সংখ্যাটি ৭৫ কোটি বলে উল্লেখ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন৷ জিন পরিবর্তন করা এসব পুরুষ মশা রক্তের জন্য মানুষকে কামড়ানো ক্ষতিকর স্ত্রী মশার সঙ্গে মিলিত হবে৷ এর ফলে নতুন জন্ম নেয়া স্ত্রী মশা প্রকৃতিতে আর বেঁচে থাকতে পারবে না৷

আর এই প্রক্রিয়ার মধ্য দিয়েই মশাবাহিত রোগের বিস্তার ঠেকানো যাবে বলে ধারণা করা হচ্ছে৷

এসব মশা পরিবেশের ক্ষতি ও ‘অনিচ্ছাকৃত পরিণতির’ দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করে পরিবেশবাদীদের একটি দল একে ‘জুরাসিক পার্ক এক্সপেরিমেন্ট’ অ্যাখ্যা দিয়েছে।

পরিবেশবাদীদের দাবি নাকচ করে দিয়েছে প্রকল্পটির সঙ্গে সম্পৃক্ত যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি অক্সিটেক। তাদের দাবি, জিন বদলে দেওয়া মশার কারণে মানুষ বা পরিবেশের কোন ধরনের ক্ষতিই হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com