বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে আরও ২০ জনের করোনা শনাক্ত

যশোরে আরও ২০ জনের করোনা শনাক্ত



যশোরে নতুন করে আরও ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে একজন উপসর্গ নিয়ে মারা যাওয়া এক বৃদ্ধার ফলাফল রয়েছে। এই নিয়ে বুধবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হলেন ৩৫৫৬ জন। আর মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে।
সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপÍ তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে পাঠানো ১০৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়।

তাতে ২০ জনের করোনা শনাক্তের কথা উল্লেখ করা হয়েছে। এরমধ্যে যশোর সদর উপজেলায় ১১ জন, শার্শা উপজেলায় ২ জন, চৌগাছা উপজেলায় ২ জন, মণিরামপুর উপজেলায় ২ জন, কেশবপুর উপজেলায় ১ জন ও অভয়নগর উপজেলায় ২ জন। ডা. রেহেনেওয়াজ আরো জানান, করোনা পজেটিভ শনাক্ত হওয়া মৃত রোগীর নাম ছায়া বিশ্বাস (৭৬)। তিনি শহরের পুলিশ লাইন এলাকার বাসিন্দা ছিলেন।

গত ৬ সেপ্টেম্বর করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান ছায়া বিশ্বাস। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিলো। পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে তিনি তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার জেনোম সেন্টারে যশোরের ২০ জন ছাড়াও মাগুরা জেলার ৪৯ জনের নমুনা পরীক্ষা ৮ জন এবং নড়াইল জেলার ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে কোভিডের জীবাণু পাওয়া গেছে। সবমিলিয়ে ২০২ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা পজিটিভ এবং ১৬৩ জনের নেগেটিভ ফলাফল এসেছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন,

এই পর্যন্ত জেলার ১৪৭০২ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১৩৮৮৩ জনের। এরমধ্যে করোনা পজেটিভ ৩৫৫৬ জন। সুস্থ হয়েছেন ২২৯৩ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৫০ জনের। এরমধ্যে যশোরের ৪২ জন ছাড়াও ঢাকায় ৪ ও খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৪ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com