বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“লিগ্যাল নোটিশ পেলেন মুনমুন”

“লিগ্যাল নোটিশ পেলেন মুনমুন”

বাংলা সিনেমার একসময়ের আলোচিত এবং সমালোচিত চিত্র নাইকা মুনমুন কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ঘটনার বিবরন থেকে জানা যায় মসজিদের পাশে কুরুচিপূর্ণ নাচের ঘটনায় আদালত থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে চিত্রনায়িকা মুনমুনকে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মেহেদী হাসান মসজিদের সামনে নাচের কর্মকাণ্ডকে নাজায়েয ও বাংলাদেশের আইন বহির্ভূত উল্লেখ করে চিত্রনায়িকা মুনমুনকে লিগ্যাল নোটিশটি পাঠান।


নোটিশে উল্লেখ করা হয়েছে, লিগ্যাল নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে মসজিদের সামনে নাচ-গান পরিবেশনের জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় মুনমুনকে ক্ষমা ও দুঃখ প্রকাশ করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয় লিগ্যাল নোটিশে।


জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সখীপুর পৌরশহরের স্থানীয় লোকেদের আমন্ত্রণে নৌকা ভ্রমণে যান চিত্রনায়িকা মুনমুন। ভ্রমণ শেষে বাজার মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে নায়িকা মুনমুনকে নিয়ে নাচের আসর বসানো হয়।

পরে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com