শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নায়ক ফারুকের অবস্থার অবনতি

নায়ক ফারুকের অবস্থার অবনতি

আরও অবনতি হয়েছে ঢাকাই সিনেমার ‘মিঞা ভাই’ খ্যাত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার। বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হলেও তার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। সারছে না জ্বর। তাই তাকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে পরিবারের।

গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু বেশ কয়েক দফায় করোনা টেস্ট করা হলে সেখানে রেজাল্ট নেগেটিভ এসেছে। এরপর চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ায় ২৬ আগস্ট হাসপাতাল থেকে বাসায় যান তিনি।

এরপর শারীরিক অবস্থা আবার খারাপ হওয়ায় গত ৩১ আগস্ট তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আবারও তার করোনার নমুনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ আসে। পাশাপাশি তার টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও পরীক্ষা করা হয়েছে। সবকিছুই নেগেটিভ রয়েছে। কিন্তু জ্বর না সাড়ায় দুশ্চিন্তা বাড়ছে এই অভিনেতাকে নিয়ে।

এ প্রসঙ্গে নায়ক ফারুকের স্ত্রী ফারহানা ফারুক গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা বলছেন, রক্তে সংক্রমণের জটিলতা দেখা দিয়েছে, যা থেকে খারাপ কিছু হতে পারে। সেজন্য দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে।

ফারহানা ফারুক বলেন, দ্রুতই তাকে বিদেশে নিয়ে যাবার কথা ভাবছি আমরা। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগও হচ্ছে। করোনার কারণে বর্তমানে বিদেশে যাতায়াতে অনেক জটিলতা আছে। এসব মোকাবিলা করে উনাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা করা হবে।

স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফারহানা ফারুক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com