বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
করোনাভাইরাস মহামারি থামাতে বিশ্বব্যাপী সংহতি প্রয়োজন বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব

করোনাভাইরাস মহামারি থামাতে বিশ্বব্যাপী সংহতি প্রয়োজন বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব

নোভেল করোনাভাইরাস মহামারি থামাতে একটি কার্যকর ওষুধের খোঁজে মরিয়া গোটা বিশ্ব। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মনে করেন, এই প্রাণঘাতী ভাইরাসের কারণে তৈরি হওয়া বিপর্যয় কাটাতে কেবল একটি টিকাই যথেষ্ট নয়, প্রয়োজন বিশ্বব্যাপী সংহতি।

টিকা তৈরি করার পর বিশ্বব্যাপী সবার কাছে তা সহজলভ্য হতে হবে, এমনটাই মনে করেন গুতেরেস। নয়তো করোনা মোকাবিলার প্রচেষ্টা ব্যর্থ হবে।

জাতিসংঘ প্রধান টুইটারে লিখেছেন, ‘ঠিক এখন বিশ্বে কোভিড-১৯ টিকা নেই। আমরা যদি একসঙ্গে হয়ে এটা উদ্ভাবন করি, তখন একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের মনে আনতে হবে। একটি টিকাই যথেষ্ট নয়। বিশ্বের সব স্থানে, প্রত্যেক ব্যক্তির কাছে তা যেন সহজলভ্য হয়, তা নিশ্চিত করতে আমাদের বিশ্ব সংহতি প্রয়োজন।’

এখন পর্যন্ত করোনা সারাতে কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। আপাতত রেমডেসিভির ও হাইড্রোক্সিক্লোরোকুইনকে সম্ভাব্য ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদিও তা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এক থেকে দুই বছরের মধ্যে টিকা আবিষ্কার হতে পারে। সংবাদসূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com