বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনাভাইরাসে আক্রান্ত ডা.জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

করোনাভাইরাসে আক্রান্ত ডা.জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। শ্বাসকষ্ট আগের তুলনায় বেড়েছে। তাকে এখন সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ দিয়ে রাখা হয়েছে।


আজ শুক্রবার সন্ধ্যার পর তথ্যটি নিশ্চিত করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অবস্থা ভালো না। তাকে এখন অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অক্সিজেন সাপোর্ট ছাড়াই স্বাভাবিক ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তবে আজ অক্সিজেন ছাড়া কোনোভাবেই রাখা যাচ্ছে না। পাশাপাশি বিভিন্ন সাপোর্টিভ ট্রিটমেন্ট দেয়া হচ্ছে। তার শরীরের সাড়া দেয়া পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এর বাইরে বিশেষ কিছু করছেন না জানিয়ে এই চিকিৎসক বলেন, তার জ্ঞান স্বাভাবিক আছে। কথাও বলতে পারছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছি। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।



এর আগে গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের মাধ্যমে ডা. জাফরুল্লাহ চৌধুরী তার নমুনা পরীক্ষা করান। এতে তার করোনাভাইরাস পজেটিভ আসে। কিন্তু সরকারের কাছ থেকে এই কিটের অনুমোদন না থাকায় পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফের নমুনা টেস্ট করান। সেখানেও একই ফলাফল আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com