রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঢামেকের করোনা ইউনিটে শুক্রবার ২০ জনের মৃত্যু

ঢামেকের করোনা ইউনিটে শুক্রবার ২০ জনের মৃত্যু

সেই ৮ মার্চ শুরু, এর পর থেকে দেশে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মৃতদের বেশিরভাগই দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসে মারা যাচ্ছেন। তবে বাড়িতেও অনেকের মৃত্যু হচ্ছে।



ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সেখানকার করোনা ইউনিটে ২০ জনের মৃত্যু হয়েছে। অবশ্য এর মধ্যে চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ছিল। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এর আগে গত দুই দিনে ঢামেক হাসপাতালের করোনা ইউনিটে ৩৩ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ ছিল পাঁচজন। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা যান। ৩৩ জনের মধ্যে নারী ছিলেন চারজন।



এদিকে, ঢামেক হাসপাতালের আরেকটি সূত্রে জানা গেছে, সেখানে ৬ জন করোনারোগী প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। তারা শ্বাসকষ্টে ভুগছেন।

ঢামেক হাসপাতালের প্লাজমা থেরাপির সাব-কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্লাজমা থেরাপি দেয়ার পর তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি ওই হাসপাতালের হেমাটোলজি বিভাগেরও প্রধান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com