শনিবার, ২০ Jun ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভারতে করোনাভাইরাস আক্রান্ত ৪০ লাখ ছাড়িয়েছে

ভারতে করোনাভাইরাস আক্রান্ত ৪০ লাখ ছাড়িয়েছে

ভারতে করোনাভাইরাস সংক্রমণ শনিবার ৪০ লাখ ছাড়িয়েছে। করোনার সংক্রমণে ভারত বিশ্বের তৃতীয় অবস্থানে উঠে আসছে এবং এখনো সংক্রমণ শীর্ষ মাত্রা অতিক্রম করেনি।


ভারতে ২৪ ঘন্টায় ৮৬ হাজার ৪৩২ জন আক্রান্ত হয়েছে ,এ নিয়ে মোট আক্রান্ত ৪০ লাখ ২৩ হাজার ১৭৯ জন। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ লাখের বেশী এবং ব্রাজিলে আক্রান্ত ৪১ লাখ।
অর্থনীতি পুনরুদ্ধারে ভারত সরকার করোনা সংক্রমণ প্রতিরোধের বিধিনিষেধ শিথিল করেছে, যদিও দেশটিতে দ্রুত করোনা সংক্রমন ছড়িয়ে পড়ছে।

বিশ্বে যে সব দেশে সংক্রমন বাড়ছে ভারত এ গুলোর একটি। ভারতে প্রতিদিন ৮০ হাজারের বেশী লোক আক্রান্ত এবং ১ হাজারের বেশী লোক মারা যাচ্ছে।
মাত্র ১৩ দিনে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেয়ে ৪০ লাখ ছাড়িয়েছে, এই বৃদ্ধির গতি যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চেয়ে বেশী। মহামারি এখন গ্রামীণ এলাকা ও দরিদ্রদের মাঝে ছড়িয়ে পড়েছে, যেখানে কোন চিকিৎসা সুযোগ সুবিধা নেই। পাশাপাশি দিল্লী ও মুম্বাইয়ের মতো বড় সিটিতে পুনরায় সংক্রমণ বাড়ছে।


গত মার্চে দেশব্যাপী লকডাউন ঘোষণার পর থেকে মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই মহামারি সংকটের কেন্দ্রে পরিণত হয়েছে। ১৩০ কোটি লোকের দেশটিতে মোট সংক্রমণের এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com