বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শীর্ষ ২০ দেশের তালিকায় বাংলাদেশ

শীর্ষ ২০ দেশের তালিকায় বাংলাদেশ

করোনাভাইরাস সংক্রমিত শীর্ষ ২০ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। ৫ জুন, শুক্রবার ৯০তম দিনে এসে অনাকাঙ্ক্ষিত এ তালিকায় যুক্ত হলো।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনাভাইরাস সংক্রমিত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় অবস্থানে রাশিয়া, চতুর্থ স্পেন, পঞ্চম যুক্তরাজ্য, ৬ষ্ঠ ইতালি, ৭ম অবস্থানে ভারত, অষ্টম জার্মানি, নবম পেরু ও দশম অবস্থানে রয়েছে তুরস্ক। এর পরের অবস্থানে রয়েছে ক্রমান্বয়ে ইরান, ফ্রান্স, চিলি, মেক্সিকো, সৌদি আরব, কানাডা, পাকিস্তান, চীন ও কাতার।

শুক্রবার (৫ জুন) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৮২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৩৯১ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়লো। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩০ জন। সব মিলিয়ে দেশে কোভিড-১৯ রোগে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৮১১।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com