বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান ৪০১

বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান ৪০১

বিশ্ব নয় এবার এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে ৪০১।

এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের নতুন তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২০’ নামে ওই তালিকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়ের স্থান হলেও স্থান পায়নি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান। এমনকি ৪০০’র মধ্যে নেই কোনোটি।

এ তালিকায় সবচেয়ে বেশি রয়েছে চীনের বিশ্ববিদ্যালয়। এ সংখ্যা ২৩টি। জাপানের রয়েছে ১৪টি। এ ছাড়া বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের আটটি বিশ্ববিদ্যালয় রয়েছে এ তালিকায়।

এশিয়া সেরার তালিকায় এক নম্বরে রয়েছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে একই দেশের পেকিং বিশ্ববিদ্যালয়, তৃতীয় অবস্থানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি।

শিক্ষার পরিবেশ, গবেষণা, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ পাঁচটি ক্ষেত্র বিবেচনা করে এই র‌্যাংকিং করা হয়।এই নিয়ে অষ্টমবার এই র‌্যাংকিং প্রকাশ করল টাইমস হায়ার এডুকেশন।


প্রথম ১০০-র মধ্যে ভারতের অষ্টম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি (৯২)।

সেরা ১০০’র মধ্যে রয়েছে পাকিস্তানের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়। এর অবস্থান ৭৫ নম্বরে।

শ্রীলঙ্কার পেরাডেনিয়া বিশ্ববিদ্যালয় রয়েছে ৬৯ নম্বরে।

এছাড়া সেরা ১০০টির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে দক্ষিণ কোরিয়ার রয়েছে ১২টি, হংকংয়ের ছয়টি, ইসরাইলের পাঁচটি, তুরস্কের চারটি বিশ্ববিদ্যালয়। সিঙ্গাপুরের রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়। তবে তাদের অবস্থান তিন ও ছয় নম্বরে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com