শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাইডেনের আগস্টে ৩৬ কোটি ৪০ লাখ ডলারের রেকর্ড নির্বাচনী প্রচারণা তহবিল সংগ্রহ

বাইডেনের আগস্টে ৩৬ কোটি ৪০ লাখ ডলারের রেকর্ড নির্বাচনী প্রচারণা তহবিল সংগ্রহ

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন আগস্ট মাসে ৩৬ কোটি ৪০ লাখ ডলারেরও বেশি নির্বাচনী প্রচারণা তহবিল সংগ্রহ করেছেন। করোনাভাইরাসের কারণে তার তহবিল সংগ্রহ প্রচেষ্টা ব্যাপকভাবে অনলাইনে চালানো হলেও মাসিক ক্যাম্পেইন ডোনেশনের ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড বলে জানা যায়। খবর এএফপি’র।
বাইডেনের নির্বাচনী প্রচারণা দল বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক এ ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি (ডিএনসি) মোট ৩৬ কোটি ৪৫ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে। তারা অনলাইনে এ হতবিল সংগ্রহের ক্ষেত্রে ছোট মাপের দাতাদের কাছ থেকে ২০ কোটি ৫০ লাখ ডলারের প্রতিশ্রুতি পেয়েছেন।


সিবিএস ও নিউইয়র্ক টাইমস’র প্রতিবেদনে বলা হয়, এরআগে নির্বাচনী তহবিল সংগ্রহের ক্ষেত্রে ২০০৮ সালের সেপ্টেম্বরে বারাক ওবামা ও ডিএনসি রেকর্ড করেন। ওই সময় তিনি প্রায় ২০ কোটি ডলার নির্বাচনী তহবিল সংগ্রহ করেন।


৭৭ বছর বয়সী বাইডেন তার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই বিশাল অংকের তহবিলের প্রতিশ্রুতি পাওয়ায় আমি অনেক উৎফুল্ল।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com