শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রে আবারো পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত

যুক্তরাষ্ট্রে আবারো পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত

যুক্তরাষ্ট্র্রে রাজধানী ওয়াশিংটনে পুলিশের গুলিতে নিহত হয়েছে একজন আফ্রিকান আমেরিকান ব্যক্তি।
দেশটিতে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নারী পুরুষ হত্যার এটি সর্বশেষ ঘটনা। এদিকে এ নিয়ে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটেই বুধবার নতুন হত্যাকান্ডটি ঘটল।


বলা হচ্ছে, নিহত তরুণের বয়স ১৮ বছর। তাকে নগরীর দক্ষিণ পূর্বাঞ্চলে হত্যা করা হয়। গাড়িতে অস্ত্র রয়েছে গোপন এ সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের পিছু নেয়।
ওয়াশিংটন পুলিশ প্রধান পিটার নিউশাম এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পুলিশের গাড়ি দেখে তাদের কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। একজন পুলিশ কর্মকর্তা অন্যদের নিরস্ত্র করে।


এদের মধ্যে একজন প্রাপ্ত বয়স্ক যুবক যাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়।’
তিনি আরো বলেন, পুলিশ তার ভাষায় ‘অপরাধ স্থল’ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
এদিকে স্থানীয় কাউন্সিল মেম্বার ট্রায়ান হোয়াইট নিউজ চ্যানেল ডব্লিউইউএসএনাইনকে বলেন, ওয়াশিংটনে নিহত ব্যক্তির মায়ের সাথে তিনি কথা বলেছেন। তিনি বলেন, তাকে কেন গুলি করা হলো, সে কি পালাচ্ছিল কিনা তা জানার চেষ্টা করেছি।


নিহত ব্যক্তিকে আফ্রিকান আমেরিকান চিহ্নিত করে হোয়াইট আরো বলেন, কেউ বলছে তাকে সামনে থেকে গুলি করা হয়েছে, কেউ বলছে পেছন থেকে।
স্থানীয় কাউন্সিলের আরেক সদস্য মারকাস ব্যাচেলর বলেন, মাত্রই এই তরুণ তার ১৮ তম জন্মদিন পালন করেছে। এটি খুবই মর্মান্তিক।


তিনি আরো বলেন, আমি পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানি না। তবে মনে হয় আমাদের এ শহরে একজন ১৭ কিংবা ১৮ বছরের তরুণকে হত্যার জন্যে খুবই কম কারণ থাকতে পারে। বিশেষ করে সে যদি নিরস্ত্র হয় কিংবা পালাতে থাকে।


দেশজুড়ে পুলিশি নির্মমতা ও নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এছাড়া মাত্র দুদিন আগে লস অ্যাঞ্জেলেসে পুলিশের গুলিতে নিহত হয়েছে অপর এক আফ্রিকান আমেরিকান নাগরিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com