বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তথ্য কমিশনার গোলাম রহমান পরিবারসহ করোনায় আক্রান্ত

তথ্য কমিশনার গোলাম রহমান পরিবারসহ করোনায় আক্রান্ত



মরণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান এবং তার স্ত্রী, ছেলেসহ পরিবারের পাঁচজন সদস্য। আজ শুক্রবার তিনি নিজেই গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।



অধ্যাপক গোলাম রহমান বলেন, গত ২৯ মে তার স্ত্রী নাইম আরা হোসাইনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। পরে পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে অধ্যাপক রহমান, ছেলে, পুত্রবধু এবং একজন গৃহকর্মীর ফলাফল পজেটিভ আসে।

বর্তমানে স্ত্রী নাইম আরা হোসাইনের অবস্থা ভালো নয় জানিয়ে তিনি বলেন, অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেওয়ার প্রক্রিয়া চলছে।তবে আমিসহ বাকিদের স্বাস্থ্যের অবস্থা এখন মোটামুটি ভালো। সবাই গুলশানের নিকেতনের নিজ বাসায় আইসোলেশনে আছি। আমাদের জন্য দোয়া করবেন, যোগ করেন সাবেক এই প্রধান তথ্য কমিশনার।

উল্লেখ্য, অধ্যাপক গোলাম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষক। এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com