সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মোদির টুইটার হ্যাক করে ত্রাণ সহায়তার অনুরোধ

মোদির টুইটার হ্যাক করে ত্রাণ সহায়তার অনুরোধ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে হ্যাকের পর তার ফলোয়ারদের কাছে ত্রাণের সহায়তা চেয়ে হ্যাকাররা বেশ কয়েকটি টুইট করেছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

হ্যাক হওয়া অ্যাকাউন্টটি ২০১১ সালের মে থেকে ব্যবহার করছেন মোদি, সেখানে তার ২৫ লাখ ফলোয়ার রয়েছেন। এ পর্যন্ত ৩৭ হাজারের বেশি টুইট করেছেন তিনি।

মোদির টুইটার হ্যাক হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যে হ্যাকারের করা টুইটগুলো সরিয়ে নেয়া হয়েছে।
এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, হ্যাকের ঘটনার পর প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে অর্থ সহায়তা পাঠাতে একাধিকবার অনুরোধ করা হয়েছে।

২০২০ সালের জুলাইয়ে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবার পর এবার মোদির অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্কের মতো ব্যক্তিরাও হ্যাকের শিকার হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com