মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
চাঁপাই-রাজশাহী-ঢাকা রুটে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

চাঁপাই-রাজশাহী-ঢাকা রুটে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী রেলস্টেশন হয়ে ঢাকা রুটে চালু হয়েছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। শুক্রবার বিকেলে (৫ জুন) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ট্রেনটি। বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। আনুষ্ঠানিকভাবে ট্রেনে আম উঠিয়ে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ এবং সংরক্ষিত মহিলা এমপি ফেরদৌসি ইসলাম জেসি। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, প্রায় হাজার কেজি আম নিয়ে প্রথম দিন ম্যাংগো স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেল। সপ্তাহের সাত দিনই চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল ৪টায় ছেড়ে যাবে এবং এখান থেকে এক কেজি আমের ভাড়া লাগবে ১ টাকা ৩১ পয়সা। পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, করোনা পরিস্থিতিতে আমসহ অন্যান্য মালামাল পরিবহনের জন্য চলবে বিশেষ এ ট্রেনটি। রেলওয়ের নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার আগে যে কেউ তাদের মালামাল বুকিং দিতে পারবেন। ট্রেনটিতে মোট ছয়টি ওয়াগন থাকবে। প্রতিটি ওয়াগনে ৪৫ হাজার কেজি আম নেয়া যাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে এসে ট্রেনটি আমনরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহী, সরদহ, আড়ানি ও আব্দুলপুর বাইপাস স্টেশনে থামবে। এসব স্থানে আমসহ পার্সেল পণ্য ট্রেনে তোলা হবে। টাঙ্গাইল, মির্জাপুর, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, তেজগাঁও ও কমলাপুর স্টেশনে ট্রেনটি থামবে। এই স্থানগুলোতে পণ্যগুলো খালাস করা হবে। বনলতা ট্রেন চালুর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জের আম ঢাকা নিয়ে যাবার জন্য ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com