বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মিঠুনের দৌলতেই সানির কেরিয়ারে পাল্টা হাওয়া, পেয়েছিলেন জাতীয় পুরস্কারও

মিঠুনের দৌলতেই সানির কেরিয়ারে পাল্টা হাওয়া, পেয়েছিলেন জাতীয় পুরস্কারও

ইন্ডাস্ট্রিতে পরোপকারী হিসেবে মিঠুন চক্রবর্তীর জুড়ি পাওয়া ভার। নিজের লাভক্ষতির হিসেব না কষেই অন্যের উপকার করে গিয়েছে এই বঙ্গসন্তান। শোনা যায়, একবার তাঁর জন্যই বেঁচে গিয়েছিল সানি দেওলের কেরিয়ার। ১৯৮৫ সালে মুক্তি পেয়েছিল ‘এতিম’। জে পি দত্ত পরিচালিত এই ছবির কাজ শেষ হতে সময় লেগেছিল তিন বছর।

কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। এই ছবিটি নিয়ে সানি দেওলের সাতটি ছবি পরপর ব্যর্থ হয়। এই সময় ধর্মেন্দ্র শোনেন পরিচালক রাজকুমার সন্তোষীর কাছে ভাল চিত্রনাট্য আছে। চিত্রনাট্য শুনে পছন্দ হয় ধর্মেন্দ্রর। তিনি বুঝতে পারেন, ছবিটি হিট করবে। কিন্তু ধর্মেন্দ্র হাল ছাড়়লেন না। তিনি সরাসরি দেখা করলেন মিঠুনের সঙ্গে। অনুরোধ করলেন, সই করা হয়ে গেলেও তিনি যেন এই ছবিতে অভিনয় না করেন।

ধর্মেন্দ্রর আর্জি ছিল, তিনি এই ছবি প্রযোজনা করবেন। ছবিতে অভিনয় করবেন তাঁর ছেলে, সানি। ধর্মেন্দ্রর সঙ্গে সম্পর্কের খাতিরে মিঠুন ছবিটি ছেড়ে দেন। বলেছিলেন, তাঁর হাতে বাইশটি ছবি আছে। ধর্মেন্দ্র ওই ছবিটি তৈরি করতেই পারেন সানিকে নিয়ে।

অবশেষে রাজকুমার সন্তোষীর পরিচালনায় সানি দেওলের ছবি ‘ঘায়ল’ মুক্তি পেল ১৯৯০ সালে। বক্স অফিসে সুপারহিট তো হয়ই। এই ছবিটি তাঁকে জাতীয় পুরস্কারেও সম্মানিত করে। এই ছবির পরেই সানি দেওলের কেরিয়ারের ভাঙা পালেও নতুন বাতাস লাগে। মিঠুনের এই আত্মত্যাগ মনে রেখেছিলেন ধর্মেন্দ্র ও সানি দেওল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com