শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জাপানের সেরা প্রধানমন্ত্রী হিসেবে অ্যাবের প্রশংসা করলেন ট্রাম্প

জাপানের সেরা প্রধানমন্ত্রী হিসেবে অ্যাবের প্রশংসা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জাপানের এযাবৎকালের সেরা সরকার প্রধান হিসেবে বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রশংসা করেছেন। খবর এএফপি’র।
গত রাতে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, তিনি স্বাস্থ্যজনিত জটিলতার কারণে পদত্যাগ করা অ্যাবের সঙ্গে মাত্রই কথা বলেছেন।


টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘শিনজো জাপানের ইতিহাসে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শিগগিরই স্বীকৃতি পাবেন।’ দেশটির আগের যেকোন প্রধানমন্ত্রীর চেয়ে যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ক সবচেয়ে বেশি ভাল। তিনি হচ্ছেন বিশেষ ব্যক্তি।’
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের নেতৃত্বের প্রতিযোগিতা শুরু করার পর গত সপ্তাহে অ্যাবে তার রেকর্ড-ভঙ্গ করা মেয়াদের পরিসমাপ্তি ঘোষণা করেন।


মার্কিন এ প্রেসিডেন্টের মেয়াদে তিনি এবং ট্রাম্প অনেকবার সাক্ষাত করেছেন। স্টাফরা ট্রাম্প ও তার ‘গলফ বন্ধুর মধ্যে ‘নজিরবিহীন’ সম্পর্কেও প্রশংসা করেন। গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প বলেন যে এ দুই মিত্র দেশ নতুন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন।

অর্থনৈতিকভাবে বিশ্বের ক্ষমতাধর এ দুই দেশের মধ্যে দীর্ঘ এক বছর আলোচনার পর চুক্তিটি স্বাক্ষর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com