বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আবুধাবিতে ইসরাইলের প্রথম বাণিজ্যিক ফ্লাইট

আবুধাবিতে ইসরাইলের প্রথম বাণিজ্যিক ফ্লাইট

ইসরাইল-আমেরিকান প্রতিনিধি দল নিয়ে সোমবার আবু ধাবির উদ্দেশে তেল আবিব ছাড়ছে ইসরাইলের প্রথম বাণিজ্যিক ফ্লাইট। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিকের চুক্তির পর উভয় দেশের মধ্যে এ বিমান চলাচল শুরু হচ্ছে।


তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর থেকে গ্রিনিচমান সময় ০৭৩০ টায় ইএলএএল ৯৭১ বিমানটির
আবুধাবির উদ্দেশ্যে উড্ডয়নের কথা রয়েছে।
আমেরিকান প্রতিনিধি দলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউস উপদেষ্টা জারেড কুশনার রয়েছেন।
বিমানের ককপিটে আরবী, ইংরেজি ও হিব্রু ভাষায় ‘পিস’ কথাটি লেখা রয়েছে।


সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে গত ১৩ আগস্ট ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার চুক্তিটি হয়। উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম এবং আরব দেশগুলোর মধ্যে তৃতীয় দেশ হিসেবে আমিরাত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো। এর আগে মিশর ও জর্ডানের সাথে ইসরাইলের সম্পর্ক স্থাপিত হয়।
ইসরাইলের পক্ষে প্রতিনিধি দলে সিনিয়র সদস্য হিসেবে থাকছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেইর বেন সাবহাত।


আবুধাবিতে প্রতিনিধি দল দ’ুদেশের সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিমান, পর্যটন, বাণিজ্য, স্বাস্থ্য, জ্বালানি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন।
মঙ্গলবার সকালে ফিরতি ফ্লাইট আবুধাবি ত্যাগ করবে।


এদিকে ইসরাইল ও আমিরাতের মধ্যকার এ চুক্তিকে ‘পেছন থেকে ছোরা মারা’ বলে উল্লেখ করেছে ফিলিস্তিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com