বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘‘মিশা মিথ্যা কথা বলে আর জায়েদ খান একটা ফাজিল, ওকে বহিষ্কার করা উচিত’’

‘‘মিশা মিথ্যা কথা বলে আর জায়েদ খান একটা ফাজিল, ওকে বহিষ্কার করা উচিত’’


ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী এবার রেডিও অনুষ্ঠানে এসে জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর ও অভিনেতা জায়েদ খানের ওপর ক্ষোভ উগড়ে দিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ওমর সানী বলেন জায়েদ খানকে বহিষ্কার করা দরকার।
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর প্রসঙ্গে ওমর সানী ক্ষোভ প্রকাশ করে বলেন, মিশা আমার বন্ধু, তার অনেকগুণ আছে, কিন্তু সে প্রচুর মিথ্যা কথা বলে।

কথায় কথায় বলে আমি নামাজ পড়ি, হজ্ব করেছি। আরে আমরা কি হজ্ব করিনি, তুই একাই নামাজ পড়িস, হজ্ব করেছিস। তুই একটা কাপুরুষ, কাপুরুষতা কবে ছাড়বি মিশা?
তিনি বলেন, আমার শ্যালিকা ইরিন জামানের সদস্যপদ বাতিল করা হলো। আমি মিশাকে বললাম, ইরিনের ব্যাপারটা দেখতে। সে আমাকে বলে আমি তো জানি না, তুই একটু সেক্রেটারির (জায়েদ খান) সাথে কথা বল। আরে ব্যাটা আমি কেন তোর সেক্রেটারির সাথে বলবো?


ওমর সানী বলেন, মিশা আমাদের ফ্রেন্ড সার্কেলের অথচ একটা সভাপতি পদের জন্য সে কি রকম লালায়িত। আসলে এটা ওর কাছে আশা করি না। ১৮৪ জনকে কেন সদস্যপদ থেকে সরানো হলো এই প্রশ্ন করতে সে নির্বিকার ভাবে বলল আমি জানি না, এই রকম কাপুরুষতা করে সে।

জায়েদ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘ও একটা ফাজিল। ফাজলামির একটা সীমা আছে। এখন শুনলে মনে হয় চলচ্চিত্র সমিতি মানেই জায়েদ খান। নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বলে কমিটির সিদ্ধান্ত। এখানে তুই (উপস্থাপক ইমনের দিকে ইঙ্গিত করে) তো উপস্থিত আছিস, তুই কমিটির মেম্বার। ১৮৪ জনকে যে বাদ দেওয়া হলো, তোর মতামত নেওয়া হয়েছে? ও নিজের সিদ্ধান্ত সবার উপরে চাপিয়ে দেয়। ’


জায়েদ খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, পরকীয়া বা গুঞ্জন সব সময়ই ছিল কিন্তু এই সময়ে চলচ্চিত্রের মেয়েদের নিয়ে এতো কথা শুনতে হয়। চলচ্চিত্রের মেয়েদের নাঙ্গা করে দিল এই ছেলেটা। একে স্যাক (বহিষ্কার) করা উচিত।

এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চিত্রনায়ক নিরব ও ইমন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com