বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
লজ্জার রেকর্ড গড়ল ‘সড়ক ২’

লজ্জার রেকর্ড গড়ল ‘সড়ক ২’

‘সড়ক ২’ নিয়ে চর্চা চলছে বিগত এক মাস ধরেই। ‘সড়ক ২ কো সড়ক পে লানা হ্যায়…’ ট্রেলার মুক্তির আগে থেকেই এই শপথ নিয়েছিলেন নেটিজেনদের একাংশ। সিনেমা মুক্তির পর তা যে আদতেই করে দেখালেন তাঁরা, তার প্রমাণ ‘সড়ক ২’র এই রেকর্ড। IMDb’র ( Internet Movie Database) ইতিহাসে সবথেকে কম রেটিং পেয়ে রেকর্ড গড়ল মহেশ ভাট পরিচালিত এই ছবি।

ট্রেলার মুক্তির পরই বড়সড় ধাক্কা খেয়েছিল আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর অভিনীত এই ছবি। বিশ্বের তৃতীয়তম অপছন্দের ট্রেলারের তকমা সাঁটা হয়েছিল ‘সড়ক ২’ ছবির নামের পাশে। তবে যাবতীয় বিতর্ক সরিয়ে রেখে সিনেম্যাটিক দিক থেকে ট্রেলারে আশা জাগালেও মুক্তির পর যেন মুখ থুবড়ে পড়ল।

IMDb’র ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে কম রেটিং পেল ‘সড়ক ২’ । রেটিং স্কেলে উঠল মাত্র ১.১ নম্বর। IMDb’র ৯৮২১ জন ইউজার ভোট দিয়েছেন ‘সড়ক ২’ ছবিকে। ১০-এর মধ্যে ১.১ রেটিং দিয়েছেন তাঁরা। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তুর্কী ছবি ‘Code Name: K.O.Z.’ ১.৩ রেটিং পেয়ে মহেশ ভাটের ছবির পর স্থান পেয়েছে। এর আগে ভারতীয় ছবিগুলোর মধ্যে সবচেয়ে খারাপ রেটিং পেয়েছে অজয় দেবগণের ‘হিম্মতওয়ালা’ (১.৭), রামগোপাল বর্মার ‘আগ’ (১.৭), অভিষেক বচ্চনের ‘দ্য লেজেন্ড অফ দ্রোনা’ (২) এবং হিমেশ রেশমিয়ার ‘কর্জ’।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বিতর্ক কিছুতেই যেন পিছু ছাড়তে চাইছে না! পোস্টার মুক্তির পর আইনি বিপাকে জড়িয়েছিলেন মহেশ ভাট। ‘সড়ক ২’ বয়কটের ডাক দিয়েছিলেন নেটিজেনদের একাংশ। রিলিজ ডেট ঘোষণার পরও তার অন্যথা হয়নি। ট্রেলার মুক্তির পর সেই বিতর্ক যেন আরও বেশি করে মাথা চাড়া দিয়েছিল। শেষে সিনেমা মুক্তির পর তরীর ভরাডুবি হলে বলে!

নেপথ্যের কারণ, প্রথমত ‘ভাট ক্যাম্পে’র প্রযোজনা এবং দ্বিতীয়ত ছবির মূল চরিত্রের দু’জনই ‘স্টারকিড’- আলিয়া ভাট ও আদিত্য রায় কাপুর। অতঃপর নেটিজেনদের সব ক্ষোভ গিয়ে জমা পড়ল মহেশের ‘সড়ক ২’র উপর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com