শনিবার, ২০ Jun ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইতালিকেও ছাড়িয়ে যাচ্ছে ভারত

ইতালিকেও ছাড়িয়ে যাচ্ছে ভারত

ভারতে প্রতিদিনই মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড তৈরি হচ্ছে। যে হারে আক্রান্ত বাড়ছে তাতে খুব শিগগিরই দেশটি ইতালিকেও ছাড়িয়ে যাবে। বর্তমানে সংক্রমণের তালিকার সপ্তম স্থানে আছে ভারত।


আজ শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের সমস্ত রেকর্ড ভেঙে গেছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৫১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লক্ষ ২৬ হাজার ৭৭০ জন।

ভারতীয় গণমাধ্যম বলছে, গত কয়েকদিন ধরেই নতুন করে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের ওপরে থাকছে। আর আজ শুক্রবারের সংখ্যাটা তো ১০ হাজার ছুঁইছুঁই। এই হারে সংক্রমণ বাড়তে থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ইতালিকে টপকে যাবে। তখন সংক্রমণের দিক থেকে ভারতের অবস্থান ছয় নম্বরে চলে যাবে।



পরিসংখ্যান বলছে, করোনার তাণ্ডবে বিপর্যস্ত ইতালিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৩ হাজার ৮৩৬ জন। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমেরিকায়। এরপর রয়েছে ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন ও ইতালি।

তবে ভারতে করোনায় মৃত্যুর হার তুলনামূলক অনেকটা কম বলে মনে করছেন দেশটির বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৬ হাজার ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। যেখানে ইতালি মৃত্যু হয়েছে সাড়ে ৩৩ হাজারের বেশি।




সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com