বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডা.মঈনের পরিবারকে অর্ধ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে সরকার

ডা.মঈনের পরিবারকে অর্ধ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে সরকার

দেশে করোনাবিরোধী যুদ্ধে প্রথম প্রাণ হারান ডা. মো. মঈন উদ্দিন। দেশের প্রথম এই করোনাযোদ্ধার মৃত্যুতে শোকে মুহ্যমান হয় দেশবাসী। এবার তার পরিবারকে অর্ধ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে সরকার।



জানা গেছে, করোনাকালে ঝুঁকি নিয়ে চিকিৎসা দেওয়ায় ডাক্তার-নার্সসহ প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য সরকার যে ক্ষতিপূরণ ঘোষণা করেছে, তার অংশ হিসেবেই ডা. মঈনের পরিবারকে এই অর্থ দেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রথম চিকিৎসক হিসেবে সরকারি ক্ষতিপূরণের ৫০ লাখ টাকা দেওয়া হবে তার পরিবারকে।

উল্লেখ্য, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন গত ৫ এপ্রিল কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হন। প্রথমে সিলেটে চিকিৎসা দেওয়া হলেও পরে তাকে আনা হয়। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ এপ্রিল তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com