শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ক্যানসার প্রাণ কাড়ল ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা স্যাডউইক বসম্যানের

ক্যানসার প্রাণ কাড়ল ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা স্যাডউইক বসম্যানের

প্রয়াত মার্কিন অভিনেতা স্যাডউইক বসম্যান। ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত এই অভিনেতা গত কয়েক বছর ধরেই ভুগছিলেন কোলন ক্যানসারে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। বসম্যানের মৃত্যুর খবর জানানো হয়েছে তাঁর পরিবারের তরফে।

মৃত্যুর সময় স্ত্রী ও পরিবারের লোকেরা তাঁর পাশেই উপস্থিত ছিলেন। পরিবারের তরফে জানানো হয়েছে, ‘‘স্যাডউইক বসম্যানের মৃত্যুতে আমরা শোকাহত। ‘কিং টিচালা’ থেকে ‘ব্ল্যাক প্যান্থার’— বহু মনে রাখার মতো, সিনেমা করেছেন তিনি। তাঁর কেরিয়ারকে সম্মান জানাই।’’২০১৬-তে স্যাডউইকের কোলন ক্যানসার ধরা পড়ে। তখন তা স্টেজ ৩-এ পৌঁছে গিয়েছিল। তার পর শুরু হয়েছিল চিকিৎসা।

অনেক বার কেমোথেরাপির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। কিন্তু তাই বলে অভিনয় থেকে দূরে ছিলেন না। এই সময়ের মধ্যেই বিখ্যাত ছবি তিনি উপহার দিয়েছেন হলিউডকে। সম্প্রতি তাঁর ক্যানসার চতুর্থ স্টেজে পৌঁছে যায়। ২০১৩-তে বেসবল তারকা ‘জ্যাকি রবিনসন’ ছবির মধ্য দিয়ে তিনি প্রথম নিজের উপস্থিতি বোঝান। মার্ভেল সিরিজের ‘ব্ল্যাক প্যান্থার’ ব্লকবাস্টার হিট হয়েছিল। এই ছবিটি অস্কারে সেরা ছবির মনোনয়নও পেয়েছিল।

কমিকস থেকে তৈরি এটিই প্রথম ছবি যা অস্কারের মনোনয়ন পায়। এ ছাড়াও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের কিছু ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর মৃত্যুকে শোক প্রকাশ করেছে হলিউডের পরিচিত মুখেরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com