শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী ব্রেন্টন টারান্টের যাবজ্জীবন কারাদন্ড

নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী ব্রেন্টন টারান্টের যাবজ্জীবন কারাদন্ড

নিউজিল্যান্ডের মসজিদে বন্দুক হামলা চালিয়ে ৫১ জন মুসলিমকে হত্যার দায়ে ব্রেন্টন টারান্টকে বৃহস্পতিবার আদালত কোন প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। বিচারক টারান্টকে ভয়ংকর “দানব” এবং “অমানবিক” হিসেবে উল্লেখ করেছেন।
বিচারক ক্যামেরণ ম্যান্ডার বলেন, টারান্টের “ভয়ংকর” আদর্শের “মূলে ছিল বিদ্বেষ” যা তাকে গত বছরে নিউজিল্যান্ডের সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসী হামলায় নিরীহ ও নিরস্ত্র নারী, শিশু ও পুরুষ হত্যায় উদ্বুদ্ধ করেছে।


নিউজিল্যান্ডের আইনী ইতিহাসে যাবজ্জীবন কারাদন্ডের অভূতপূর্ব এই রায় ঘোষণার সময় বিচারক ক্যামেরণ বলেন, “আদালত এধরনের হিংসাত্মক কার্যক্রম মেনে নেয় না।”
বিচারক বলেন, টারান্ট ডানপন্থী উগ্রবাদ প্রচারে ব্যর্থ হয়েছে,তিনি ঠান্ডা মাথায় নিরীহ মুসলিমদের গুলি করে হত্যা করেছেন, মুসলিমদের এখনো এই ভয়াবহ হামলার ক্ষত বহন করতে হচ্ছে।


২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান শেতাঙ্গ আধিপত্যবাদী টারান্ট গত বছরের ১৫ মার্চ শুক্রবার জুমআর নামাজের সময় ক্রাইস্টচার্জের দু’টি মসজিদে ২০ মিনিট ধরে হামলা চালায়।

টারান্টের বিরুদ্ধে এই হামলায় ৫১ জনকে হত্যা এবং ৪০ জনকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। একই সঙ্গে সন্ত্রাসবাদের অভিযোগও আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com