বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে সাংবাদিক ব্যাংকার পুলিশসহ নতুন শনাক্ত ৫৫

যশোরে সাংবাদিক ব্যাংকার পুলিশসহ নতুন শনাক্ত ৫৫


যশোরে সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ নতুন করে ৫৫ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় রয়েছেন ৩৩ জন। সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন।


ডা. রেহেনেওয়াজ জানান,বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে পাঠানো ১৯৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়। তাতে ৫৬ জনের করোনা শনাক্তের কথা উল্লেখ করা হয়েছে। শনাক্তদের ৫৫ জন নতুন ও ১ জন পুরাতন রোগী রয়েছেন। এরমধ্যে যশোর সদর উপজেলায় ৩৩ জন, ঝিকরগাছা উপজেলায় ৬ জন, চৌগাছা উপজেলায় ৫ জন, মণিরামপুর উপজেলায় ৩ জন, কেশবপুর উপজেলায় ৪ জন ও অভয়নগর উপজেলায় ৪ জন। ডা. রেহেনেওয়াজ আরো জানান, এদিন দৈনিক স্পন্দনের নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ গনি খান রিমনসহ নতুন করে ২২ জন সুস্থ হয়েছেন।

জেনোম সেন্টারে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১৫৫ জনের। সদর উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, দৈনিক স্পন্দনের সাব এডিটর সিটি কলেজ পাড়ার বাসিন্দা গোলাম মোস্তফা মুন্না (৪০), ঘোপ নওয়াপাড়া রোডের নজরুল ইসলাম (৬৫), নওয়াপাড়া রোডের জগেন্দ্র দাস (৬৪), লোন অফিসপাড়ার জাকারিয়া হাসান (২৩), স্টেডিয়ামপাড়ার কোহিনুর ইসলাম (৬০),

আশ্রম রোডের সাব্বির (২৮), শাহ আব্দুল করিম রোডের নাসরিন পারভীন (৩৬), ষষ্ঠিতলাপাড়ার স্বপ্না সাহা (২৮), নীলগঞ্জের বিমল কুমার রায় (৬০), ইভা রায় (৪৫), বেজপাড়ার তরুন কান্তি সাহা (৫২), চুড়ামনকাটির গ্রামের শাকিলা খাতুন (১৮), মোহাম্মদ শহীদ (২২), সোনালী ব্যাংক চুড়ামনকাটি শাখার হাফিজুর রহমান (৫৭), সাজিয়ালী পুলিশ ফাঁড়ির আশিকুর রহমান (৫৯), বকচর এলাকার মেহেদী হাসান (৩৭), শেখহাটি গ্রামের ফজলুল হাসান (৪০), শাহ মখদুম (৩১), রামনগর ভাটপাড়ার মাহবুব হোসেন (৪০), ভেকুটিয়ার তৈয়ব (৫০), পাঁচবাড়িয়ার মো. আলাউদ্দিন লিটন (৪০) ও ভেকুটিয়া গ্রামের তৈয়ব (৫০)। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন,

বৃহস্পতিবার পর্যন্ত জেলার ১২৯৬৫ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১১৬৯৮ জনের। এরমধ্যে করোনা পজেটিভ ৩০৫৭ জন। সুস্থ হয়েছেন ১৯১৯ জন। মৃত্যু হয়েছে ৪০ জনের। এরমধ্যে ২ জন খুলনার হিসাবে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com