রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাবা হতে চলেছেন বিরাট কোহলি

বাবা হতে চলেছেন বিরাট কোহলি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল শুরুর আগেই, ভারতীয় ক্রিকেট জগতে শুরু হয়ে গেল এক অন্য উৎসব ৷ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবার বাবা হতে চলেছেন ৷


মাত্র কিছুক্ষণ আগে, সংযুক্ত আরব শাহী থেকে বিরাট নিজেই খবরটি জানালেন ৷প্রসঙ্গত, এই মুহূর্তে বিরাট কোহলি সেখানে গেছেন আইপিএল খেলতে ৷
খবরটি জানাজানি হতেই, বিরাট ও অনুষ্কার অজস্র ফ্যান থেকে ক্রিকেটপাগল মানুষ, সবাই সোশ্যাল মিডিয়ায় এই সেলিব্রিটি-যুগলকে অভিনন্দন ও শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন ৷


হিসেব যা দাঁড়াচ্ছে তাতে, সম্ভবত আগামী জানুয়ারীতেই মা হবেন অনুষ্কা ৷ এবং অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই বোধহয়, বিরাট কোহলি দলের সঙ্গে সংযুক্ত আরব শাহীতে না গিয়ে, বিশেষ বিমানে অনুষ্কাকে নিয়ে গেছেন ৷
এই খবরের সঙ্গে একটি ছবিও পোস্ট করা হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে, অনুষ্কা শর্মার পরণে কালো রঙের পোশাক৷ আর বিরাটের গায়ে সাদা টি-শার্ট৷ একটু লক্ষ্য করলে ভালভাবেই বোঝা যাচ্ছে, অনুষ্কার মধ্যপ্রদেশটি বেশ স্ফীত৷ অর্থাৎ তিনি অন্তঃসত্ত্বা ৷


মাত্র কিছুদিন আগেই বাবা হয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷
ভারতীয় ক্রিকেট-অধিনায়ক বিরাট কোহলি ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা তাঁদের বিয়ের পরে জানিয়েছিলেন যে, তাঁরা তাঁদের কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকার ফলে, দু’জন দু’জনকে ঠিকমত সময়ই দিতে পারছেন না ৷

কিন্তু, করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে একটা দীর্ঘ সময় তাঁরা একসঙ্গে কাটিয়েছেন ৷ হয় তখনই বিরাট ও অনুষ্কা পরিবারে নতুন অতিথিকে স্বাগত জানানোর কথা ভাবেন ৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com