বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে পুলিশের এএসপিসহ ৩৪ পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত

গাজীপুরে পুলিশের এএসপিসহ ৩৪ পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত

গাজীপুরে একজন সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) শিল্প পুলিশের ২৮ সদস্য করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত হয়েছেন । তাঁদের সংস্পর্শে থাকায় আরও ৫০ পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে

এছাড়া, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার দুই সহকারী উপ-পরিদর্শক ও ৬ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে ।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) শিল্প পুলিশের একজন সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) ১৭ পুলিশ সদস্যের কোভিড-১৯ শনাক্ত হয়েছে ।

একই দিন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর আগে গত ২৭ মে গাজীপুর শিল্প পুলিশের একজন পরিদর্শকসহ ৫ সদস্য পুলিশ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন। এছাড়াও গত ২৯ মে আরও ৬ সদস্য পুলিশ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন । 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) সিদ্দিকুর রহমান বলেন, ‘করোনা সংক্রমনের লক্ষণ দেখা দেয়ায় গত ১৮ মে পুলিশ সদস্যদের নমুনা দেওয়া হয়েছে।

২৭ মে পাওয়া রিপোর্ট অনুযায়ী একজন পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট) ও ৪ পুলিশ সদস্যের কোভিড-১৯-এ শনাক্ত হয়েছিলেন।

এরপর গত ২৯ মে আরও ৬ পুলিশ সদস্যের এবং সর্বশেষ বুধবার (৩ জুন) নতুন করে শিল্প পুলিশের একজন সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) আরও ১৭ পুলিশ সদস্যের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

তাঁরা সকলেই আইসোলেশনে আছেন। এ ছাড়াও তাঁদের সংস্পর্শে থাকা আরও ৫০ পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com