বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে দম্পতিসহ আরও ৭ জন করোনা আক্রান্ত, সুস্থ ১৬

যশোরে দম্পতিসহ আরও ৭ জন করোনা আক্রান্ত, সুস্থ ১৬


বৃহস্পতিবার যশোরে স্বামী-স্ত্রীসহ আরও ৭ জন কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৬ নমুনা পরীক্ষায় ৩ জন ও  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ল্যাবে ৩৪ নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনার জীবাণু মেলে। আক্রান্তদের মধ্যে অভয়নগর উপজেলায় ৩ জন, শার্শা উপজেলায় ৩ জন ও ঝিকরগাছা উপজেলায় ১ জন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, করোনা আক্রান্ত হওয়ার পর  বৃহস্পতিবার যশোরে ৪ চিকিৎসকসহ ১৬ জন সুস্থ হয়েছেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান রিজভী জানিয়েছেন, নতুন আক্রান্ত ৩ জন হলেন অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার আমিনুল ইসলাম (৪৬) তার স্ত্রী কামরুন্নাহার (৪০) ও চলিশিয়া গ্রামের বিউটি বেগম (৪৪)। পজেটিভ ফলাফল পাওয়ার পর আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। আমিনুল ও কামরুন্নাহার হোম আইসোলেশন ও বিউটি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।  

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ জানিয়েছেন, নতুন করে আক্রান্ত ৩ জন হলেন শার্শা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ (৫৫), স্বাস্থ্য সহকারি শাহনাজ বেগম (৪৯) ও নাভারন এলাকার বসবাসরত একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি লুৎফর রহমান (২৮)। ডা. ইউসুফ আরো জানান, তারা হোমআইসোলেশনে রয়েছেন। অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের বাড়ি লকডাউন করা হবে।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার আক্রান্ত যুবকের নাম আব্দুল্লাহ আল মামুন (৩৫)। তার বাড়ি ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর গ্রামে। ফলাফল পজেটিভ নিশ্চিত হওয়ার পর তার সাথে মুঠোফোনে কথা হয়েছে। তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে যাওয়ার ইচ্ছাপোষণ করেছেন। কারণ আব্দুল্লাহর বোন সেখানে চাকরি করেন। এখনো পর্যন্ত তিনি নিজ বাড়িতে রয়েছেন। শুক্রবার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বরত তথ্য কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, বৃহস্পতিবার ৪ জন চিকিৎসকসহ আরো ১৬ জন করোনা জয় করেছেন। তারা হলেন যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. আসাদুজ্জামান, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মৌসুমী ভদ্র, যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রাজু আহমেদ, কবির হোসেন, ফাতেমা বেগম, যশোর সদর উপজেলার রুপদিয়া গ্রামের ইব্রাহিম হোসেন ও বারীনগর সাতমাইল এলাকার রেখা খাতুন। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ সিরাজ, সিনিয়র স্টাফ নার্স বর্ণা মন্ডল ও রোগী ছায়রা খাতুন। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান, ওয়ার্ডবয় হোছেন  আলী ও স্বেচ্ছাসেবী আনোয়ারা খাতুন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাসিং সুপারভাইজার ফিরোজা পারভীন, বাঘারপাড়া উপজেলার রোকেয়া বেগম ও অভয়নগর উপজেলার জাহিদুল ইসলাম। ডা. রেহেনেওয়াজ জানান,

করোনায় আক্রান্ত সন্দেহে বৃহস্পতিবার যশোরের আরো ৬০ জনের নমুনা পরীক্ষার জন্য দুটি ল্যাবে পাঠানো হয়েছে। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২১ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ল্যাবে ৩৯ টি।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, বৃহস্পতিবার সুস্থ হওয়া ১৬ জনকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সিভিল সার্জন আরো জানান, বৃহস্পতিবার পর্যন্ত যশোর জেলার মোট ২ হাজার ৩শ ২১ জনের নমুনা পরীক্ষার করার জন্য পাঠানো হয়। এরমধ্যে ফলাফল পাওয়া গেছে হাজার ১ হাজার ৮শ ৭৪ জনের। এতে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে যশোর সদর উপজেলায় ৪১ জন, শার্শা উপজেলায় ১৫ জন, ঝিকরগাছা উপজেলায় ৮ জন, চৌগাছা উপজেলায় ১৫ জন, কেশবপুর উপজেলায় ১৩ জন, মণিরামপুর উপজেলায় ১১ জন, বাঘারপাড়া উপজেলায় ৩ জন ও অভয়নগর উপজেলায় ১২ জন। ১৬ চিকিৎসকসহ সুস্থ হয়েছেন ৯৪ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com