শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নাভালনির বিষ প্রয়োগের ঘটনায় “স্বাধীন ও স্বচ্ছ” তদন্তের দাবি ইইউ’র

নাভালনির বিষ প্রয়োগের ঘটনায় “স্বাধীন ও স্বচ্ছ” তদন্তের দাবি ইইউ’র

ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিক জোসেফ বোরেল রুশ কর্তৃপক্ষকে ক্রেমলিনের সমালোচক আলেক্সি নাভালনির দেহে স্পষ্টত: বিষ প্রয়োগের বিষয়ে “স্বাধীন ও স্বচ্ছ তদন্ত” শুরুর আহবান জানিয়েছেন।
জার্মান হাসপাতালে টিকিৎসাধীন নাভালনির টেস্টে বিষ প্রয়োগের ইঙ্গিত পাওয়ার কয়েক ঘন্টা পরে বোয়েল বলেন, “নাভালনির জীবনের ওপর স্পষ্টতঃ হুমকির ব্যাপারে ইউরোপীয়ান ইউনিয়ন তীব্র নিন্দা জানাচ্ছে।”


এক বিবৃতিতে বোয়েল বলেন, “বিলম্ব না করে নাভালনির শরীরে বিষ প্রয়োগের বিষয়ে রুশ কর্তৃপক্ষের “স্বাধীন ও স্বচ্ছ তদন্ত” শুরু করা জরুরি।”। তিনি বলেন, “রাশিয়ান জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় নাভালনিকে বিষ প্রয়োগের নেপথ্যের ঘটনা জানতে চায়। এই ঘটনায় জড়িতদের অবশ্যই জবাবদিহি করতে হবে।”


এর আগে সোমবার বার্লিনের চ্যারিটি হসপিটাল বলেছে,ক্লিনিকাল টেস্টে তারা নাভালনির শরীরে বিষ প্রয়োগের আলামত পেয়েছে। সাইবেরিয়ায় নাভালনির টেস্টে বিষ প্রয়োগের আলামত না পাওয়ার ঘোষণার কয়েক ঘন্টা পরে বার্লিনের হাসপাতাল এ কথা জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com