সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পলাশে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, ২৫ টি গাছ উদ্ধার

পলাশে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, ২৫ টি গাছ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলায় আনসার ভিডিপি সদস্য মো. তারেক পাঠানের সহযোগিতায় বাড়ির আঙিনা থেকে ২৫ টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা পশ্চিম পাড়ার গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে খলিল (৪৪) এর বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির আঙিনা থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করে পলাশ থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ১৫ কেজি। তবে বাড়ির আঙীনায় গাঁজা চাষের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুদুর রহমান হামিদ জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদে ও পলাশ থানার ওসির নিদের্শনায় এ অভিযান পরিচালনা করা হয় । এসময় বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়।


পরে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মফিজ উদ্দিনের ছেলে খলিল মিয়া এসব গাঁজার চাষ করেছে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই খলিল মিয়া টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, বাড়ির আঙিনায় গাঁজা চাষ করার অপরাধে মফিজ উদ্দিনের ছেলে খলিল মিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com