শনিবার, ২০ Jun ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বোয়ালমারীতে লকডাউন ভঙ্গ করায় করোনায় আক্রান্ত ব্যক্তিকে জরিমানা

বোয়ালমারীতে লকডাউন ভঙ্গ করায় করোনায় আক্রান্ত ব্যক্তিকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে এক করোনা রোগীকে হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাড়ির বাইরে আসায় ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।

জানা যায়, বোয়ালমারী পৌর সদরের দক্ষিণকামারগ্রামস্থ রবিউল ইসলাম নামে এক ব্যক্তি গত ২৫ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়। ওইদিনই তার বাড়িটি লকডাউন করে তাকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়।

৪ জুন মঙ্গলবার দ্বিতীয় দফায় নমুনা সংগ্রহ করতে গেলে তাকে হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাড়ির বাইরে ঘোরাঘুরি করতে দেখা যায়। সংক্রমক ব্যধি (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অমান্য করায় তাকে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com