বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জামালপুরের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল করোনায় আক্রান্ত

জামালপুরের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার শরীরেও এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আছেন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেকসহ আরো অনেকে।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, জামালপুর থেকে যে নমুনাগুলো আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠিয়েছিলাম, গতকাল সেগুলোর ফলাফল এসেছে। নতুন করে এই জেলায় আক্রান্ত হলেন ৫৪ জন। আগে থেকে আক্রান্ত ছিল এমন তিনটি নমুনাও পাঠানো হয়েছিল, সেগুলোও আবার পজিটিভ এসেছে। অর্থাৎ মোট ৫৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

এ নিয়ে জামালপুরে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩০৭ জনে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১২৯ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। গতকাল আক্রান্ত ৫৭ জনের মধ্যে ইসলামপুর উপজেলার ১৭ জন, বকশীগঞ্জে ১৮, সদরে ৮, দেওয়ানগঞ্জে ৩, মাদারগঞ্জে ২, মেলান্দহে ১ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com