বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আশুলিয়া থানার নতুন করে আরও ৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, সংখ্যা বেড়ে ২৩

আশুলিয়া থানার নতুন করে আরও ৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, সংখ্যা বেড়ে ২৩

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়া থানার আরও ৯ পুলিশ সদস্যের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু এবং তাদের ২ জন সহকারীসহ ২৫ জন করোনায় আক্রান্ত হলেন। বুধবার (০৩ জুন) দুপুরে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

আশুলিয়া থানার এস আই ওহিদ জানান, গত রোববার (৩১ মে) গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে (কেপিজে) নমুনা দেয়া হয়েছিল। বুধবার (০৩ জুন) রিপোর্ট আসলে দেখা যায়, তারমধ্যে একজন এএসআইসহ ৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন।

জানা জায়, গত শনিবার (৩০ মে) আশুলিয়া থানা থেকে ৫৯ জনের নমুনা দেয়া হয়। তারমধ্যে ১১ জনের করোনা পজেটিভ হয়। যার মধ্যে ১ জন এস আই, ৪ জন কনস্টেবল ও ৪ জন নারী কনস্টেবল। অন্য ২ জন থানার ম্যাচের ২ বাবুর্চি ( তারা থানার চুক্তিভিত্তিক নিয়োগকৃত জনবল)।

গত শনিবার (৩০ মে) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ নারীর কনস্টেবলের নমুনা দেয়া হয়। তারমধ্যে গতরাতে (৩১ মে) ৪ জনের পজেটিভ হওয়ার রিপোর্ট পাওয়া যায়। বাকী ৫৪ জনের গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে (কেপিজে) নমুনা দেয়া হয়েছিল। তারমধ্যে গত  সোমবার (০১ জুন) সকালে ৭ জনের করোনা পজেটিভ হয়। তাদের সবাইকে ঢাকা বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে গত ২৯ মে আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপুসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। তারা ঢাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রসঙ্গত, গত (৩১ মে) রোববার ৪ নারী পুলিশ সদস্যসহ ৯ জন করেনায় আক্রান্ত হন। এরআগে (২৯ মে) আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপুসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। তারা ঢাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com