শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শিবগঞ্জের খাদ্য কর্মকর্তাকে আটকে ছিনতাই, আটক ৭

শিবগঞ্জের খাদ্য কর্মকর্তাকে আটকে ছিনতাই, আটক ৭

শিবগঞ্জ উপজেলার খাদ্য কর্মকর্তাকে অভিনব কায়দায় ব্ল্যাক মেইল করে ঘরে আটকে রেখে টাকা হাতিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।গত সোমবার (১ জুন) পৌনে ৫ টার দিকে উপজেলা সদরের নাগর বন্দর এলাকার নাট মরিচাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (০২ জুন) ভোর রাতে অভিযান চালিয় ছিনতাইকারী টিমের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সোমবার বিকেলে খাদ্য কর্মকর্তা কামাল উদ্দিন সরকার অফিস থেকে সিএনজি রিজার্ভ করে নাগরবন্দরের একটি গোডাউনে যাচ্ছিলেন। পথিমধ্যে বৃষ্টি শুরু হয়। একটু দূরে যেতেই দুজন বোরকা পড়া মহিলা সিএনজি আটকিয়ে নাগর বন্দর যেতে চায়। রিজার্ভের কথা বলে নিষেধ করা সত্বেও তারা সিএনজিতে উঠে বসে।

একটু দূরে যেতে চলন্ত সিএনজির সামনের সিটে নাগর বন্দর যাওয়ার কথা বলে জোর করে আর একজন ছেলে উঠে বসে। তখন আগের দুই মহিলার একজন পথের মধ্য নেমে পড়লে সামনের ছেলে পিছনের ছিটে এসে বসে।

এরপর বাকি একজন মেয়ে হঠাত করে তার বুঁকের কাপর ছিঁড়ে ফেলে ও যাত্রী বেশি ঐ ছেলে জোর করে খাদ্য কর্মকর্তাকে সিএনজি থেকে নামিয়ে পার্শ্ববর্তী নাট মরিচাই গ্রামের একটি ঘরে আটকে রাখে।

এরপর ছিনতাইকারীদের সাথে যুক্ত হয় আরও চার জন। এসময় তারা আচমকাই ৫ লক্ষ টাকা দাবি করে বলে টাকা না দিলে এই মেয়ের সাথে অশ্লীল ছবি তুলে ইন্টারনেটে দিবো। অস্ত্রের মুখে জিম্মিকরে প্রাণনাশের হুমকী দিলে পরে নিরুপাই হয়ে দুইজন পরিচিত লোকের কাছে ফোন দিয়ে তাদের দেয়া বিকাশ নাম্বারে ৩৫ হাজার টাকা দিয়ে প্রাণে বেঁচে যান খাদ্য কর্ম কর্তা কামাল উদ্দিন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে সব কথা খুলে বলেন ও থানায় মামলা দায়ের করেন তিনি। ঘটনার পর ছিনতাই কারীদের দেয়া বিকাশ ফোন নাম্বারের সূত্র ধরে সারা রাত অভিযান চালিয়ে ভোর রাতে ৭ জনকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com