বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে করোনায় আক্রান্ত ২৬শ’ ছাড়িয়েছে

যশোরে করোনায় আক্রান্ত ২৬শ’ ছাড়িয়েছে



যশোরে একদিনে ৮৪ জনের কোভিড-১৯ নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪২ জন। নতুন শনাক্তদের মধ্যে ৫৪ জন হলেন সদর উপজেলার বাসিন্দা।

এই নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ২৬শ’৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ।


ডা. রেহেনেওয়াজ জানান, বৃহস্পতিবার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে পাঠানো ১৪৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৪৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) আরও ১৪৮ জনের ফলাফল আসে। সেখানে ৩৭ জন করোনায় শনাক্ত বলে উল্লেখ করা হয়েছে। দুই ল্যাবে শনাক্ত হওয়া ৮৪ জনের মধ্যে
যশোর সদর উপজেলায় ৫৪ জন, শার্শা উপজেলায় ১ জন, ঝিকরগাছা উপজেলায় ৩ জন, মণিরামপুর উপজেলায় ১ জন, কেশবপুর উপজেলায় ১০ জন, বাঘারপাড়া উপজেলায় ১ জন, ও অভয়নগর উপজেলায় ১৩ জন।

ডা. রেহেনেওয়াজ আরো জানান, এদিন ৪২ জন করোনামুক্ত হয়েছেন। আক্রান্ত সন্দেহে ২০৩ জনের নমুনা পরীক্ষার জন্য জেনোম সেন্টারে পাঠানো হয়েছে। আক্রান্তরা হোমআইসোলেশনে রয়েছেন। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।


যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানিয়েছেন, জেনোম সেন্টারে যশোর জেলার ৪৭ জন ছাড়াও মাগুরা জেলার ১৯ নমুনা পরীক্ষায় ৬ জন ও নড়াইল জেলার ৪৩ জনের নমুনা পরীক্ষা ২০ জনের শরীরে কোভিডের জীবাণু পাওয়া গেছে। সবমিলিয়ে ২০৫ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জনের করোনা পজিটিভ এবং ১৩১ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত জেলার ১১৮৪০ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১০২২২জনের। এরমধ্যে করোনা পজেটিভ ২৬০৫
জন। সুস্থ হয়েছেন ১৬৩২ জন। মারা গেছেন ৩৬ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com