শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

৪ কলেজে নিজস্ব পদ্ধতিতে ভর্তি স্থগিতের নির্দেশ

৪ কলেজে নিজস্ব পদ্ধতিতে ভর্তি স্থগিতের নির্দেশ

নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে একাদশ শ্রেণিতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি স্থগিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। কলেজগুলোতে ভর্তি কার্যক্রম শুরু হয় ২ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ২০ জুনের মধ্যে। 

করোনাভাইরাসের মহামারী এবং ‘অন্যান্য সার্বিক বিষয়’ বিবেচনা করে ২০২০-২১ শিক্ষাবর্ষে এই চারটি কলেজে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদনের বিষয়টি স্থগিতের কথা জানিয়ে বুধবার আদেশ জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড।  

পরিস্থিতি স্বাভাবিক হলে চারটি কলেজকে ভর্তির কার্যক্রম সম্পন্ন করার জন্য ১৫ দিন সময় দেবে শিক্ষাবোর্ড। ভর্তি কার্যক্রমের নতুন তারিখ শিক্ষাবোর্ড থেকে নির্দেশনা পাওয়ার পর কলেজগুলো নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com