সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কার্যকর প্রমাণিত হলে রাশিয়ার ভ্যাকসিন নেবে মেক্সিকো : প্রেসিডেন্ট লোপেজ

কার্যকর প্রমাণিত হলে রাশিয়ার ভ্যাকসিন নেবে মেক্সিকো : প্রেসিডেন্ট লোপেজ

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ মানুয়েল লোপেজ অবরাদর সোমবার বলেছেন, রাশিয়ান ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে তিনি প্রথম অন্যতম গ্রাহক হবেন।
রাশিয়া গত সপ্তাহে বিশ্বে প্রথম করোনাভাইরাসের টিকা অনুমোদনের ঘোষণা দেয়।
পশ্চিমা বিশ্বের বিজ্ঞানীরা এই ভ্যাকসিনের সমালোচনা করে বলেছে, এটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হতে হলে আরো যাচাই প্রয়োজন।


লোপেজ তার দৈনিক ব্রিফিংয়ে বলেন, “আমি প্রথম এই ভ্যাকসিন নিতে চাই কারণ এটি আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, তবে এটির কার্যকর তা প্রমাণিত এবং সবার জন্য সহজলভ্য হতে হবে।”
মেক্সিকান নেতা বলেন, তিনি ব্যক্তিগতভাবে রাশিয়া অথবা চীনের কাছে পৌঁছে যাবেন যদি তারা প্রথম কার্যকর ভ্যাকসিন তৈরি করে থাকে।
তিনি বলেন,“এটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা আদর্শিক বিষয় নয়, স্বাস্থ্যের বিষয়টি সবার আগে।”


মেক্সিকোতে করোনায় ৫৬ হাজার লোকের মৃত্যু হয়েছে, মৃত্যুর সংখ্যায় এটি বিশ্বে তৃতীয়। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখের বেশী ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com