বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
“আলাদা হয়ে গেলেন পরীমনি ও রনি”

“আলাদা হয়ে গেলেন পরীমনি ও রনি”


ভেঙে গেল পরী রনির বিয়ে। সিনেমার শুটিঙ করতে গিয়েই একজন আরেক জনের প্রেমে মজে ছিলেন তারা। মাত্র পাঁচ মাস আগে প্রেম করে কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন নায়িকা পরিমনি। বিয়েতে দেনমহর ছিল ৩ টাকা। তখনই অনেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিয়ে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছিল। অনেকেই ধারনা করেছিলেন যে এই বিয়ের স্থায়িত্ব বেশিদিন হবেনা।

সেই ধারনাই বাস্তবে রুপ নিল। অল্প সময়েই ভেঙে গেল সেই পরী রনির সংসার। ঘনিষ্ঠ এক সূত্র জানায়, নির্মাতা কামরুজ্জামান রনির সঙ্গে পরীর কোনো সম্পর্ক এখন নেই।


কামরুজ্জামান রনি নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য ও নির্দেশক। এছাড়া তিনি অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন।

ওই ছবিতে অভিনয় করছেন পরীমনি। সেখানে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় পরী-রনির। একপর্যায়ে রনিই বিয়ের প্রস্তাব দেন পরীকে। মনে মনে রনির প্রতি দুর্বল পরী সেই প্রস্তাব এড়াতে পারেননি।


চলতি বছরের ১০ মার্চ পরী রাজধানীর রাজারবাগ এলাকার এক কাজী অফিসে কামরুজ্জামান রনিকে বিয়ে করেন। বিয়ের পর স্বামীর সঙ্গে ফেসবুকে ছবিও পোস্ট করেন পরীমনি।

কিন্তু এরপর স্বামীকে নিয়ে সামনে আসেননি এই নায়িকা। তাদের সংসার এখনো টিকে আছে কিনা? বিষয়টির সত্যতা জানতে রনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ সম্পর্কে কোনো কথা বলতে রাজি হননি।

রনির আগেও পরী তামিম হাসান নামে বিনোদন জগতের একজন সাংবাদিক, উপস্থাপকের সাথে বাগদান সারলেও বিয়ে পর্যন্ত গড়ায় নি তার আগেই ভেঙে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com