বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরসহ সারা বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব। সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে সংবাদকর্মীরা। কিছুদিন আগে গাজীপুরের টঙ্গীতে এক সংবাদ প্রকাশের জেরে অন্য দিগন্ত পত্রিকার প্রতিনিধি সৈয়দ রোকসানা পারভীন রুবির উপরে অতর্কিত হামলার শিকার হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলা দিয়ে দৈনিক যোগফল ও দৈনিক মুক্ত বলাকার তিন সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ। এসময় উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সাংবাদিকরা তাদের জীবন বাজি রেখে, জনগণের মাঝে সংবাদ পরিবেশন করে যাচ্ছে, তারপরেও প্রতিনিয়ত’ই সাংবাদিকদরা সন্ত্রাসী হামলা ও ডিজিটাল আইনে মিথ্যা মামলার শিকার হতে হচ্ছে । এসব হয়রানিমূলক ও মিথ্যা মামলার জোড়ালো প্রতিবাদ জানান উপস্থিত সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com